লকডাউন শিথিল করায় হিতে-বিপরীত জার্মানিতে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লকডাউন শিথিল করায় হিতে-বিপরীত জার্মানিতে














করোনাভাইরাসের প্রকোপে প্রায় গোটা বিশ্বে চলছে লকডাউন। তবে এর মধ্যেই অনেক দেশ লকডাউন কিছুটা শিথিল করেছে। এর কারণে করোনায় আক্রান্তের সংখ্যাও নতুন করে বাড়ছে। যেমন জার্মানিতে লকডাউন শিথিলের সাথে সাথেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জন।

গত ২৮ এপ্রিল লকডাউন শিথিল করা হয় জার্মানিতে। তবে এর পরেই হিতে- বিপরীত চিত্র। গেল পাঁচদিনে আশঙ্কাজনক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে গত বৃহস্পতিবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ঘোষণা দিয়েছেন, দেশটির জাদুঘর, চিড়িয়াখানাগুলো শিগগিরিই চালু করা হবে, ধর্মীয় সম্প্রদায়গুলো তাদের পরিষেবা আবার শুরু করতে পারবে। তবে রেস্তোরাঁগুলো কিছু সময় নিয়ে খোলা হবে। এরই মধ্যে বেশি কিছু দোকান ও স্কুল খুলে দেয়া হয়েছে।

তবে এতো কিছুর পরেও পরিস্থিতি উল্টো খারাপের দিকে যাচ্ছে। নতুন করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৩ জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮১।

এই পরিস্থিতিতে সংক্রমণের হার কমাতে আবারো লকডাউন জারির হুঁশিয়ারি দিয়েছেন রাজনীতিবিদরা। এ বিষয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, সংক্রমণের সংখ্যা কমানোর জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। যদি সংক্রমণ সেভাবে বাড়তে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের সব নিয়ম মেনে শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান খোলার বিষয়ে ৬ মে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মার্কেল।








এদিকে লকডাউনের কারণে বিশাল অর্থনৈতিক ধাক্কার মুখোমুখি হচ্ছে জার্মানি। মার্চের শেষের দিকে দেশটিতে বেকারের সংখ্যা ছিল ২৩ লাখ যা এপ্রিলের শেষে দাঁড়িয়েছে ২৬ লাখ। তবে এর আগে স্পেন ও ইতালির সাথে তুলনায় করোনা মোকাবিলায় জার্মান সরকারের পরীক্ষা পদ্ধতি বেশ প্রশংসা কুড়িয়েছিল। তবে লকডাউনের খোলার সাথে সাথেই ঘটছে বিপরীত ঘটনা।

কোন মন্তব্য নেই