করোনা মোকাবিলায় বাংলাদেশকে ইউএই’র চিকিৎসা সামগ্রী সহায়তা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ইউএই’র চিকিৎসা সামগ্রী সহায়তা












মহামারী করোনাভাইরাস মোকাবিলায় সাহায্য করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ৭ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশে। এসব চিকিৎসা সামগ্রী বাংলাদেশে অন্তত ৭ হাজার চিকিৎসকদের সাহায্যে কাজে লাগবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও আমিরাত নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

চিকিৎসা সামগ্রী সহায়তার ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসা উপকরণের প্রয়োজনীয়তা মেটাতে আরব আমিরাত প্রস্তুত। আজকের এই সহায়তার মধ্যে দিয়ে বাংলাদেশের চিকিৎসা পেশাদাররা ভাইরাসের বিস্তার ঠেকাতে যে স্মরণীয় লড়াই করছেন তাতে সামিল হয়েছে ইউএই।



প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত ৩৩টি দেশে ৩৪১ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠিয়েছে। এসব চিকিৎসা সামগ্রী অন্তত ৩ লাখ ৪১ হাজার চিকিৎসা পেশাদারদের সহায়তা করবে।





কোন মন্তব্য নেই