সিঙ্গারের প্রতি শেয়ারে ৩ টাকা পাবেন বিনিয়োগকারী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিঙ্গারের প্রতি শেয়ারে ৩ টাকা পাবেন বিনিয়োগকারী

 


প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাব বছরে ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩ টাকা করে লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।


সোমবার (২৫ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ ঘোষণা করা হয়।


বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৭ টাকা ৮৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ৩৫ পয়সা। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৯ টাকা ৮ পয়সা।


গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩২ টাকা ১৯ পয়সা।


কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ এপ্রিল, বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফরমে, রেকর্ড ডেট ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই