সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নেবে নার্স–শিক্ষকসহ ৭১ জন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নেবে নার্স–শিক্ষকসহ ৭১ জন

 


সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানগুলোর শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর ৮টি পদে মোট ৭১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি।


পদের নাম: প্রদর্শক (জীব, রসায়ন, পদার্থ)

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।


পদের নাম: সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও বিপিএড ডিগ্রি।


পদের নাম: সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি)

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি।


পদের নাম: জুনিয়র শিক্ষক

পদসংখ্যা: ৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।


পদের নাম: জুনিয়র শিক্ষক (ধর্ম)

পদসংখ্যা: ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: ইসলামসংশ্লিষ্ট বিষয়ে ফাজিল ডিগ্রি বা সমমানের ডিগ্রি।


পদের নাম: জুনিয়র শিক্ষক (চারু ও কারুকলা)

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: চারুকলায় স্নাতক বা সমমানের ডিগ্রি।


পদের নাম: জুনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা)

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা।


আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dmlc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ।


আবেদনের সময়

২৪ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২১ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

কোন মন্তব্য নেই