১০ হাজারের মধ্যে সেরা ফোন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১০ হাজারের মধ্যে সেরা ফোন

 


বাজারে নিত্য নতুন মোবাইল লঞ্চ হওয়ার পরে অনেকের কাছে সেই ফোন সম্পর্কে তথ্য সংগ্রহ করা আকর্ষণের বিষয়। পাশপাশি কোন ফোন কত দামে বাজারে লঞ্চ করা হয়েছে তাও অনেকের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ অল্প দামের মধ্যে উন্নত পরিষেবা যুক্ত ফোন খোঁজার চেষ্টা করেন অনেক ক্রেতাই। ইতিমধ্যে সেই কারণে বেশ কিছু কোম্পানির তরফে আনা হয়েছে অল্প বাজেটের মধ্যে আনা একাধিক ফোন যা সুবিধা দিয়েছে ক্রেতাদের। এক ঝলকে দেখে নেওয়া যাক।


এই তালিকাতে প্রথমেই রয়েছে redmi 9 prime । এই ফোনে রয়েছে ৫৬.৫৩ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। তাঁর সঙ্গে রয়েছে ৫০২০ mah ব্যাটারির সুবিধা। এছাড়াও এই ফোনে রয়েছে mediatek gelio 580 প্রসেসরের সুবিধা। রয়েছে উন্নত ক্যামেরার সুবিধাও। মাত্র ৯৪৯৯ টাকাতে পাওয়া যাবে এই ফোন।


অন্যদিকে অল্প দামের মধ্যে উন্নত প্রযুক্তি যুক্ত ফোনের দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ ফোন poco m2। এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। এছাড়া রয়েছে 5000 mah ব্যাটারির সুবিধা। এই ফোনে রয়েছে mediatek helio g380 soc এর সুবিধা। ক্রেতারা এই ফোন পাবেন মাত্র ৯৯৯৯ টাকাতে।

 

অন্যদিকে ১০ হাজারের মধ্যে উন্নত ফোনের মধ্যে আরও জনপ্রিয় হল realme narzo 20a । এই ফোনে রয়েছে ৪ জিবি র‍্যামের সুবিধা। সঙ্গে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। এছাড়া এই ফোনে রয়েছে qualcomm sdm665 snapdragon 665 soc এর সুবিধা। এই ফোন পাওয়া যাবে মাত্র ৮৪৯৯ টাকাতে। অন্যদিকে রয়েছে শাওমি redmi 9 । এই ফোন পাওয়া যাবে ৮৯৯৯ টাকাতে।


অল্প বাজেটের ফোনের মধ্যে বরাবর জনপ্রিয় redmi। redmi 8a ফোন পাওয়া যাবে ৭৯৯৯ টাকাতে। এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার সুবিধাও। songe royeche realme narzo 10a। এই ফোনে রয়েছে mediatek helio g70 soc এর সুবিধা। এই ফোন পাওয়া যাবে ৮৯৯৯ টাকাতে ফ্লিপকার্টে। এছাড়া আনা হয়েছে একাধিক ফোন। আর সেই সকল ফোন ক্রেতাদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই