ভারতে প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতে প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি মৃত্যু


করোনার থাবায় ভারতে ২ লাখ ছাড়ালো মোট প্রাণহানি। একদিন সামান্য কমার পর আবারও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড করেছে দেশটি।


৩ হাজার ২৮৫ জনের প্রাণ গেছে মঙ্গলবার। এই প্রথম দিনে ৩ হাজারের বেশি মৃত্যু দেখলো দেশটি। নতুন সংক্রমিত শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার ছুঁইছুই।


এদিকে সংক্রমণ শনাক্তের শীর্ষে যথারীতি মহারাষ্ট্র। রাজ্যটিতে ২৪ ঘণ্টায় সংক্রমিত শনাক্ত হয় ৬৬ হাজারের বেশি। রাজধানী দিল্লিতে আরও ২৪ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। ১৫টি রাজ্যে নতুন সংক্রমণ শনাক্ত ১০ হাজারের ওপর। এদিন দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙেছে কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুসহ ১১টি রাজ্য। ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ ৮০ হাজারের কাছাকাছি।


কোন মন্তব্য নেই