করোনায় লোকসানের মুখে টোকিও ডিজনিল্যান্ড
প্রথমবারের মতো মার্চের শেষে বার্ষিক লোকসানের মুখোমুখি হয়েছে ওরিয়েন্টাল ল্যান্ড করপোরেশন পরিচালিত টোকিও ডিজনি রিসোর্ট। ১৯৯৬ সালের পর এটি প্রতিষ্ঠানটির দ্বিতীয় লোকসান। মূলত করোনা মহামারীর কারণে বিনোদন কেন্দ্রসহ থিম পার্ক বন্ধ করে দেয়ায় ভ্রমণকারীর সংখ্যা অনেক কমে যায়।
ডিজনি থিম পার্কের মোট ভ্রমণকারীর সংখ্যা ছিল ৭৫ লাখ ৬০ হাজার। ১৯৮৩ সালে যখন টোকিও ডিজনিল্যান্ড খোলা হয়, তখন এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৩০ হাজার। করোনাভাইরাসের সংক্রমণ ও সরকারি বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে চার মাসের জন্য টোকিও ডিজনিল্যান্ড ও ডিজনি সি বন্ধ করে দেয় ওরিয়েন্টাল ল্যান্ড। পুনরায় কার্যক্রম শুরু করার পর প্রত্যেক থিম পার্কের জন্য পাঁচ হাজারের বেশি ভ্রমণকারী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, তাদের মোট লোকসানের পরিমাণ ৪৯ কোটি ৭০ লাখ ডলার। যেখানে আগের বছর তাদের মুনাফার পরিমাণ ছিল ৫৭ কোটি ১১ লাখ ডলার।

কোন মন্তব্য নেই