২০২২ কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত মহিলাদের ক্রিকেট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২০২২ কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত মহিলাদের ক্রিকেট



 

 

কমনওয়েলথ গেমসে ফের ফিরল ক্রিকেট৷ ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নেবে বিশ্বের আটটি দেশের মহিলা ক্রিকেট দল৷ ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ক্যারিবিয়ান অঞ্চল থেকে একটি দেশ এবং আয়োজক ইংল্যান্ড৷ এছাড়াও একটি কোয়ালিফায়ার দেশ৷ মঙ্গলবার আইসিসি-র তরফে এমনটা জানানো হয়েছে৷

 

২৪ বছর পর ক্রিকেট ফিরতে চলেছে কমনওয়েলথ গেমসে৷ ১৯৯৮ সালে কুয়ালা লামপুর কমনওয়েলথ গেমেসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলেও পরের বার থেকে তা সরিয়ে দেওয়া হয়৷ ওয়ান ডে ফর্ম্যাটে পুরুষদের সেই লড়াইয়ে সোনা জিতেছিল দক্ষিণ আফ্রিকা৷ তবে এবার অর্থাৎ ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ক্রিকেট অংশ নিলেও তা মহিলাদের টি-২০ ফর্ম্যাটে৷ যা অনুষ্ঠিত হবে এজবাস্টনে ২০২২ সালের ২৮ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত৷


প্রথমবার মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত হতে চলেছে কমনওয়েলথ গেমেস৷ আট দলের প্রতিযোগিতার কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ)৷ তবে আট দলের এই টুর্নামেন্টে আইসিসি ইভেন্টের মতো ওয়েস্ট ইন্ডিজ অংশ নিতে পারবে না৷ কোয়ালিফায়ার রাউন্ডে ক্যারিবিয়ান অঞ্চল থেকে যে দেশ জিতবে, তারা অংশ নেবে৷


যুগ্মভাবে বিবৃতিতে জানানো হয়েছে, ‘কোয়ালিফিকেশন প্রদ্ধতির নিয়মে ক্যারিবিয়ান অঞ্চলের যে দেশ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হবে, তারা অংশ নেবে৷ কারণ আইসিসি ইভেন্টের মতো কমনওয়েলথ গেমেসে ওয়েস্ট ইন্ডিজ খেলতে পারবে না৷ কারণ কমনওয়েলথে ক্যারিবিয়ান অঞ্চল থেকে প্রতিটি দেশের অ্যাথলিটরা ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়ে থাকে৷’


ভারতীয় মহিলা টি-২০ দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর বলেন, ‘কমনওয়েলথ গেমসে আমরা খেলতে পারব, এটা দরুণ খবর৷ আশা করি আমরা ভালো করব৷ গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে মহিলা টি-২০ বিশ্বকাপে আমরা ফাইনালে উঠেছিলাম৷ আমাদের কাছে এটা দারুণ সুযোগ৷ মাল্টি-ডিসিপ্লিন গেমেসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্তি হওয়া আমাদের কাছে একটা দারুণ সুযোগ৷ আশা করি ভালো স্মৃতি অর্জন করতে পারব৷’


সিজিএফ প্রেসিডেন্ট লুইস মার্টিন বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা, যা কমনওয়েলথ গেমেসের পরিপূরক৷ ১৯৯৮ সালে কুয়ালা লামপুরের পর আবার সেটা ফেরায় আমি ভীষ উত্তজেতি৷ কমনওয়েলথ গেমসে মহিলা টি-২০ ক্রিকেটের অভিষেক এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে৷’



কোন মন্তব্য নেই