রাইট শেয়ার ইস্যু করবে এবি ব্যাংক
ইকুইটি মূলধন শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ। গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় ছয়টি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সেই সঙ্গে ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। রেকর্ড ডেটে যেসব বিনিয়োগকারীর কাছে ব্যাংকটির শেয়ার থাকবে, তারাই ঘোষিত বোনাস লভ্যাংশ ও রাইট শেয়ারের জন্য যোগ্য বিবেচিত হবেন। রাইট শেয়রের বিষয়টি শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর ইস্যু করা হবে।
আগামী ১০ জুন বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের কাছ থেকে রাইট শেয়ার ইস্যুর অনুমোদনও নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।
সমাপ্ত হিসাব বছরে এবি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের হিসাব বছরে একই সময় ইপিএস ছিল ১৫ পয়সা। এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ২৬ পয়সা।

কোন মন্তব্য নেই