ব্যাংক এশিয়ার নিট মুনাফা কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যাংক এশিয়ার নিট মুনাফা কমেছে


চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংক এশিয়া লিমিটেডের নিট মুনাফা এর আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১২১ কোটি ৯৩ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৩৫ কোটি ৪২ লাখ টাকা।


গতকাল বিকালে অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে ব্যাংকটির পর্ষদ। প্রতিবেদন অনুসারে, আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৬ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৯৫ পয়সা।


৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৮ পয়সা। সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদনের জন্য ২৯ এপ্রিল বেলা ১১টায় ব্যাংক এশিয়া টাওয়ারে ও ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকের ২২তম এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।

কোন মন্তব্য নেই