ম্যারিকোর ২০০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ম্যারিকোর ২০০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা



পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৭০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


গতকাল বিকালে অনুষ্ঠিত সভায় সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে ম্যারিকো বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৮ টাকা ৬৯ পয়সা।

কোন মন্তব্য নেই