জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে: আমীর ডা. শফিকুর রহমান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে: আমীর ডা. শফিকুর রহমান

 


জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দাবি করেছেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। এসব অপতথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত।”

তিনি আরও বলেন, “এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন—গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

কোন মন্তব্য নেই