হাজার কোটি ডলার উত্তরাধিকার কর দিতে হবে স্যামসাং পরিবারকে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাজার কোটি ডলার উত্তরাধিকার কর দিতে হবে স্যামসাং পরিবারকে


দক্ষিণ কোরিয়ায় মৃত ব্যক্তির সম্পদের ৫০ শতাংশ কর পরিশোধ করতে হয় তার উত্তরাধিকারীদের। সেই হিসাবে সদ্য প্রয়াত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামস্যাং ইলেক্ট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হির পরিবারকে রেকর্ড পরিমাণ উত্তরাধিকার কর দিতে হবে। যার পরিমাণ দক্ষিণ কোরিয়ান মুদ্রায় প্রায় ১২০০ হাজার কোটি ওন বা এক হাজার ৭৮ কোটি ডলার। 


গত বছরের ২৫ অক্টোবর স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হির মৃত্যু হয়। তিনি স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বিয়ং-চুলের সন্তান ছিলেন। পিতার ছোট্ট ব্যবসাকে লি কুন-হি শুধু নিজ দেশ দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানি হিসেবেই নয়, বরং বিশ্বেরই একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হিসেবে গড়ে তুলেছিলেন।


ব্রিটিশ গণমাধ্যম বিবিসি'র বরাতে জানা যায়, দক্ষিণ কোরিয়ায় উত্তরাধিকার কর অনেক বেশি। মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের তার সম্পদের ওপর প্রায় ৫০ শতাংশ হারে কর দিতে হয়। এই কর হার বিশ্বে সবচেয়ে বেশি জাপানে, এরপরেই দক্ষিণ কোরিয়ায়।


এক বিবৃতিতে স্যামসাং বলেছে, করের এই অর্থ দক্ষিণ কোরিয়াসহ সারা বিশ্বেই এখন পর্যন্ত সর্বোচ্চ উত্তরাধিকার কর। সব কর পরিশোধ করা আমাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য।


বিবিসি বলছে, পাঁচ বছর সময়ের মধ্যে মোট ছয় কিস্তিতে এই বিশাল অঙ্কের কর পরিশোধ করতে হবে স্যামসাংয়ের চেয়ারম্যানের পরিবারের।

কোন মন্তব্য নেই