রাবিতে আরো দুটি মর্টারশেল ও রকেট লাঞ্চার পাওয়া গেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাবিতে আরো দুটি মর্টারশেল ও রকেট লাঞ্চার পাওয়া গেল



 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমি এলাকায় আরো দুটি অবিস্ফোরিত মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার পাওয়া গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পূর্বদিকে খননকৃত নতুন পুকুরে শেল ও লাঞ্চারটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।


জানা গেছে, খননকৃত নতুন পুকুরে স্থানীয় বুধপাড়া এলাকার জুয়েল দেখতে পান। পরে বিষয়টি রাবি বধ্যভূমি পুলিশ বক্সের সদস্যের জানান। খবর পেয়ে রাবি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল জামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত মর্টার শেল এবং একটি রকেট লাঞ্চার উদ্ধার করে পুলিশ পোস্টে নিয়ে আসেন।


প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বধ্যভূমি পুলিশ বক্সের পুলিশ সদস্য রাম আমাকে জানালে মতিহার থানাকে পূর্বের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।


এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জ্জোহা হল পার্শ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত একটি মর্টার শেল পাওয়া যায়। পরের দিন বুধবার দুপুরে বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মিনহাজের নেতৃত্বে হরিজন পল্লীর রাস্তার পাশে ৩/৪ ফিট একটি গর্ত করে তার সংযোগের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয় শেলটি।



কোন মন্তব্য নেই