সামিট পাওয়ারের মুনাফা বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সামিট পাওয়ারের মুনাফা বেড়েছে


শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা ২ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.১৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪.০৮ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৯ টাকা বা ২ শতাংশ বেড়েছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.২৪ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.১২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।


২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৯১ টাকায়।

কোন মন্তব্য নেই