ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৭ এপ্রিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৭ এপ্রিল

 
ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৭ এপ্রিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। একই সভায় ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

কোন মন্তব্য নেই