টিপ দেয়ার সুবিধা আনছে টুইটার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টিপ দেয়ার সুবিধা আনছে টুইটার


শিগগিরই ব্যবহারকারীদের প্রোফাইলে টিপ প্রদানের অপশন যোগ করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম প্লাটফর্ম টুইটার। ভালো টুইটের জন্য যারা বেশ পরিচিত এবং যাদের ভালো ফলোয়ার আছে, ব্যবহারকারীরা তাদের টিপ প্রদান করতে পারবেন। খবর আইএএনএস।


টুইটারের ব্যবহারকারীরা যেন অন্যদের ভালো টুইটের জন্য টিপ প্রদান বা অর্থদান করতে পারে, সে রকম ফিচার নিয়ে টুইটার কর্তৃপক্ষ কাজ করছে বলে গবেষণায় বের করেন অ্যাপ রিসার্চার জেইন ম্যানচুন। এ ব্যাপারে তিনি কিছু ছবি প্রকাশ করেছেন, যেখানে ব্যবহারকারীদের প্রোফাইলে টিপিং বাটন যোগ করার সম্ভাবনা দেখা গেছে।


এ অপশন যোগ করা হলে এক ক্লিকের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যান্ডক্যাম্প, জ্যাক ডরসির প্রতিষ্ঠান স্কয়ারের ক্যাশ অ্যাপ, প্যাট্রিয়ন, পেপাল ও ভেন্নোর সাহায্যে টিপ প্রদান করতে পারবেন।


মার্চে এক টুইট বার্তায় ওং জানান, ক্লাবহাউজের মতো সোস্যাল অডিও রুম স্পেসেসের জন্য টিপ, যার ফিচার নিয়ে কাজ করছে টুইটার। তবে এ ফিচার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।


গত ফেব্রুয়ারিতে টুইটারের নতুন এক ফিচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। নতুন এ ফিচারের নাম ছিল সুপার ফলোয়ার। এ ফিচারের মাধ্যমে বিখ্যাত ব্যক্তি, সেলিব্রিটিরা তাদের ফলোয়ারদের অর্থ প্রদানে বাধ্য করার মাধ্যমে টুইটের মনিটাইজ করতে পারবেন। এর মাধ্যমে এ মাইক্রো ব্লগিং প্লাটফর্ম নিজেদের আয়ের মাধ্যম খুলতে চেয়েছিল।


সে সময় রেস্ট ইন পিস টুইটার ট্রেন্ডের শুরু হয়। সাধারণরা জানান, টুইটারের এডিট বাটন চালু করার প্রতি বেশি আগ্রহী হওয়া উচিত। এমন কোনো ফিচার আনা উচিত হবে না, যেটা সাধারণ ব্যবহারকারীদের আঘাত করবে।

কোন মন্তব্য নেই