মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৯টির বা ১৬.৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ক্রিস্টাল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার ক্রিস্টাল ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ১১.৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফিনিক্স ইন্সুরেন্সের ৯.৩৪ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ৮.৮১ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৮.৫৬ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৮.৩৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৬.৬৬ শতাংশ, ফেডারেল ইন্সুরেন্সের ৫.৭২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৫.২৫ শতাংশ, বিজিআইসি ইন্সুরেন্সের ৪.৭০ শতাংশ ও সোনালী আঁশের ৩.৯৫ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই