পুঁজিবাজারে বড় পতন, লেনদেনেও ভাটা
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ এপ্রিল) পুঁজিবাজারে বড় পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৩৭১ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন কমেছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকার।
ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আজ ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমেছে।
এদিন ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, দর কমেছে ২৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৫৮ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে কোটি লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

কোন মন্তব্য নেই