মঙ্গলবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার লেনদেন হয়েছে ১০০ কোটি ২৬ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ২৭ লাখ টাকার।


৪৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল।


লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাফার্জহোলসিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, লংকাবাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, ফিনিক্স ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স ও ক্রিস্টাল ইন্সুরেন্স।



কোন মন্তব্য নেই