ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৮ দশমিক ৭৭ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৮ দশমিক ৭৭ শতাংশ

 


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৮ দশমিক ৭৭ শতাংশ। আর বাজার মূলধন বেড়েছে এক দশমিক ২০ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৪ দশমিক ৮৪ পয়েন্ট বা দুই দশমিক ৩৫ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪৩৫ দশমিক শূন্য তিন পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২৮ দশমিক ৩১ পয়েন্ট বা দুই দশমিক ২৪ শতাংশ বেড়ে এক হাজার ২৩৭ দশমিক ৩৯ পয়েন্টে পৌঁছায়। ডিএস৩০ সূচক ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা তিন শতাংশ কমে দুই হাজার ৮৭ দশমিক ৫৫ পয়েন্টে স্থির হয়। মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত ছিল ৬৩ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ছয়টির। দৈনিক গড় লেনদেন হয় ৮৫১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ১৫৮ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৫০৪ কোটি ৮০ লাখ ৫০ হাজার ২৩০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৮ দশমিক ৭৭ শতাংশ।


গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫ দশমিক ১৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি তিন লাখ ৩৯ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকা।


তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ‘বি’ ক্যাটেগরির সিরামিক খাতের এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন সাত কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার।


তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৮৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন দুই কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার।


এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৫৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানির প্রতিদিন চার কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২২ কোটি ১৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার। আর পঞ্চম অবস্থানে থাকা ‘এন’ ক্যাটেগরির দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৭৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৯ কোটি চার লাখ ৫৮ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকা ষষ্ঠ অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৫২ শতাংশ। এরপরের অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২০ দশমিক ৪৭ শতাংশ শেয়ারদর বেড়েছে। রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১৮ দশমিক ৩০ শতাংশ শেয়ারদর বেড়েছে।


ডিএসইতে টার্নওভারের দিক থেকে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটির সাত কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৪টি শেয়ার ৬৫১ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১৫ দশমিক ২৯ শতাংশ।


তালিকায় দ্বিতীয় স্থানে ছিল লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির পাঁচ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ৪১টি শেয়ার ১৮১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের চার দশমিক ২৭ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির চার কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬৬০টি শেয়ার ১৮১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকায় লেনদেন হয়।


কোন মন্তব্য নেই