আট কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো আমান কটন, ইউনিক হোটেল, এসকে ট্রিমস, রানার অটোমোবাইলস, আইসিবি, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স বার্ষিক এবং প্রথম প্রান্তিকের পর্ষদ সভা করবে। আর বাকি কোম্পানিগুলো প্রথম ও তৃতীয় প্রান্তিকের পর্ষদ সভা করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ইসলামী ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা আজ বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। পর্ষদ সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে। সেই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: কোম্পানির পর্ষদ সভা আজ বেলা ২টা ও ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। পর্ষদ সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে। সেই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
মেঘনা পেট্রোলিয়াম: আজ বেলা ২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটি হিসাব বছরের ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। এর আগে চলতি হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস ছিল ১২ টাকা ২৪ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৬০ টাকা ৪৬ পয়সা।
আইসিবি: আজ বেলা ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটির হিসাব বছরের ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। এর আগে চলতি হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৭৭ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস ছিল ৫৪ টাকা ৩৮ পয়সা।
রানার অটোমোবাইলস: আজ বেলা ২টা ৩৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটি হিসাব বছরের ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। এর আগে চলতি হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস ছিল ৬৪ টাকা ৪ পয়সা।
এসকে ট্রিমস: কোম্পানির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির হিসাব বছরের ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৬১ পয়সা।
ইউনিক হোটেল: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি হিসাব বছরের ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২০) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ পয়সা, আগের বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৯ টাকা ১৭ পয়সা।
আমান কটন: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ২টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর ২০২০ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। এর আগে ৩০ জুন ২০২০ শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ উদ্যোক্ত ও পরিচালকদের বাদে বাকি শেয়ারহোল্ডারদের দেয়। ৩০ জুন ২০২০ শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৮ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৮ পয়সা।

কোন মন্তব্য নেই