ইবনে সিনার মুনাফা বেড়েছে ২০ শতাংশ
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ২ টাকা ৩৩ পয়সা। সে হিসাবে কোম্পানিটির মুনাফ বেড়েছে ৪৬ পয়সা বা ১৯ দশমিক ৭৪ শতাংশ। একই সময়ে কোম্পানিটির ইপিএস এককভাবে হয়েছে ২ টাকা ৭৯ পয়সা, যা আগের হিসাব বছরে একই সময় ছিল ২ টাকা ৩৩ পয়সা।
চলতি হিসাব বছরের নয় মাসে (জুলাই ২০-মার্চ ২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১০ টাকা ৯২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ৯ টাকা ৬৩ পয়সা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১ টাকা ২৯ পয়সা বা ১৩ দশমিক ৩৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস এককভাবে হয়েছে ১১ টাকা ১৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯ টাকা ৬৩ পয়সা।
৩১ মার্চ ২০২১ শেষে ইবনে সিনার শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৮ পয়সা। আর এককভাবে দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৮ পয়সা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সমন্বিত ইপিএস হয়েছে ৮ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৩০ পয়সা (একক)। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২০) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৩ পয়সা (একক)। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬১ টাকা ২৩ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৮ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১২ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৭৬ পয়সা (একক)। ৩০ জুন কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৫৬ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৭ টাকা ৩২ পয়সা (একক)।
ডিএসইতে বৃহস্পতিবার ইবনে সিনা শেয়ারের সর্বশেষ দর ছিল ২৪০ টাকা ৩০ পয়সা। সমাপনী দর ছিল ২৪০ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২১৭ টাকা ৭০ পয়সা ও ২৭২ টাকা ২০ পয়সা।

কোন মন্তব্য নেই