বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৭ নেতা
নোয়াখালী-৬ আসনে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৭ নেতা
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাত নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম নবযোগদানকারী নেতাদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান।
বিএনপিতে যোগদান করা নেতারা হলেন—
-
হেলাল উদ্দিন (সদস্য সচিব, ৭ নম্বর ওয়ার্ড, এনসিপি)
-
মতিন (যুগ্ম আহ্বায়ক)
-
মোহাম্মদ আলী (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)
-
রাব্বি (যুগ্ম আহ্বায়ক)
-
রাসেল উদ্দিন (সদস্য)
-
সাদ্দাম হোসেন
-
মারুফ উদ্দিন
নবযোগদানকারী নেতারা জানান, দীর্ঘদিন এনসিপিতে সক্রিয় থাকলেও এখন থেকে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন। এ সময় হেলাল উদ্দিন বলেন, “আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে বিএনপির একজন সদস্য। আগামী দিনে ধানের শীষের পক্ষেই কাজ করব।”
এ বিষয়ে এনসিপির তমরদ্দি ইউনিয়ন কমিটির সদস্য সচিব ছাইফুল ইসলাম বলেন, “এই কমিটি দীর্ঘদিন ধরে কার্যত অকার্যকর ছিল। তারা দলীয় কর্মকাণ্ডে নিয়মিত ছিলেন না। তবে তারা কোন দলে যোগ দিয়েছেন, সে বিষয়ে আমি নিশ্চিত নই।”
বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই