নির্বাচন ও গণভোটে টানা ৪ দিন বন্ধ থাকবে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নির্বাচন ও গণভোটে টানা ৪ দিন বন্ধ থাকবে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠা



জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব ব্যাংক ও বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নির্বাচনী ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই দেশের সব তপশিলি ব্যাংক ও বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ওই দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি একদিনের জন্য সব তপশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ১১ ও ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার ও বুধবার) নির্বাচনী ছুটির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ধারাবাহিকভাবে চার দিন দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের জরুরি সেবা নিশ্চিত করতে কিছু ব্যাংকের এটিএম, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সীমিত আকারে চালু থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রয়োজনীয় লেনদেন আগেভাগেই সম্পন্ন করার জন্য গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই