ব্লক মার্কেটে বুধবার লেনদেনের শীর্ষে বিএনআইসিএল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে বুধবার লেনদেনের শীর্ষে বিএনআইসিএল



 

 

চলতি সপ্তাহের চতুর্থ ও ঈদের আগে শেষ কার্যদিবস বুধবার (১২ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৪০ টি কোম্পানি। এসব কোম্পানির ৬১ কোটি ৯২ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৫৩৫টি শেয়ার ১০৫ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩ কোটি ৫৫ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি (বিএনআইসিএল) লিমিটেড। যা ৯ টি ট্রেডে ১৬ লাখ ৯৮ হাজার ৩০টি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৪৬ হাজার-টি শেয়ার।





কোন মন্তব্য নেই