শেয়ার দর পতনের শীর্ষে আমান ফিড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ার দর পতনের শীর্ষে আমান ফিড

 

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৭৬ বারে ২৪ লাখ ১৫ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৪ লাখ টাকা।


তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮ বারে ৪ লাখ ৩৯ হাজার ৭৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।


তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৩১ বারে ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ১৮ লাখ টাকা।


তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-বে-লিজিংয়ের ৩ দশমিক ৮৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩ দশমিক ৬৮ শতাংশ, পদ্মা ওয়েলের ৩ দশমিক ৬৪ শতাংশ, ফ্যামিলি টেক্সটাইলের ৩ দশমিক ৪৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩ দশমিক ৪৪ শতাংশ, ইমাম বাটনের ৩ দশমিক ৪১ শতাংশ ও ওয়ান ব্যাংকের ৩ দশমিক ৩৫ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই