সর্বোচ্চ গ্রিনহাউজ গ্যাসের রেকর্ড ২০২১ সালে
বিশ্বব্যাপী পাঁচটি সর্বাধিক উষ্ণতম বছরের একটি ২০২১। এই বছরে গড় তাপমাত্রা ছিল ১.১-১.২ সেলসিয়াস। বিগত সাত বছরই ছিল সবচেয়ে উষ্ণতম বছরগুলোর তালিকায়। সেটা ১৮৫০ থেকে ১৯০০ সালের লেভেলের তুলনায় বেশি। সোমবার এক রিপোর্টে সি৩এস এসব তথ্য জানিয়েছে।
গ্রিনহাউজ গ্যাসের কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে যায়। ফলে দীর্ঘসময় উষ্ণতা দেখা যায় এবং কখনো কখনো বিধ্বংসী আবহাওয়াও দেখা দেয় বিশ্বে। যেমন গত বছর ইউরোপ, চীন ও সাউথ সুদানে বন্যার প্রকোপ দেখা গেছে তেমনই সাইবেরিয়া ও যুক্তরাষ্ট্রে দাবানলের মতো ঘটনাও ঘটেছে।
সি৩এসের পরিচালক কার্লো বুনটেম্পো বলেন, এসবই আমাদের গতিপথ পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দেয়, সেই সাথে টেকসই সমাজ নিশ্চিতকরণে নিশ্চিত ও কার্যকর পদক্ষেপ নিতে এবং কার্বন নি:সরণ কমাতে উদ্যোগ নিতে উৎসাহিত করে।
২০২১ সালে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে প্রতি দশ লাখে ৪১৪.৩ পার্টে দাঁড়িয়েছে আগের বছরেই যেটা ছিল ২.৪। গবেষকরা বলছেন, বাতাসে আরেকটি শক্তিশালী গ্রীনহাউজ গ্যাস মিথেনও গত দুই বছরে অনেক বেড়েছে। যদিও তার কারণ ঠিকঠাক বোঝা যায়নি। তেল ও গ্যাসের উৎপাদন, কৃষিকাজ থেকে শুরু করে জলাভূমি থেকেও মিথেন গ্যাস নিঃসরণ হয়।
কোন মন্তব্য নেই