নারীদের বোরকা পরতে নির্দেশনা দিয়ে তালেবানের পোস্টার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নারীদের বোরকা পরতে নির্দেশনা দিয়ে তালেবানের পোস্টার


দেশটিতে মধ্য-আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বিধিনিষেধ আরোপ করে যাচ্ছে তারা। বিশেষ করে নারীদের নিশানা করে বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছে তালেবান।


পোস্টারে মেয়েদের মুখঢাকা বোরকারও ছবি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে সৎ কর্মে আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ক্যাফে ও দোকানের সামনে এ পোস্টার সাঁটিয়ে দিয়েছে।


মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শরিয়া অনুসারে মুসলমানদের মেয়েদের অবম্যই হিজাব পরতে হবে। আর এ কারণেই শুক্রবারের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। যদি কেউ তা অনুসরণ না করে, তবে তার অর্থ এমন না যে, তাদের মারধর কিংবা সাজা দেওয়া হবে।


শরিয়া আইন অনুসরণ করতে মুসলমানদের উৎসাহিত করতেই পোস্টার লাগানোর কথা জানিয়েছে তালেবান।


কাবুলে নারীরা সাধারণত হিজাব ও পশ্চিমা-ধরনের পোশাক পরেন। রাজধানীর বাইরে নারীদের বোরকা পরার ঘটনা একেবারেই স্বাভাবিক। যদিও ১৯৯০-এর দশকে তালেবান ক্ষমতায় এসে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক করে দিয়েছিল।




নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী অধিকারকর্মী বলেন, তারা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে চাচ্ছেন। এই প্রথম আমরা কোনো পোস্টার দেখলাম। আমার মনে হয়, তালেবান মারধরও শুরু করবে।


তিনি আরও বলেন, তারা চাচ্ছেন, আমি বোরকা পরি, আমার কাছে যার কোনো অর্থ নেই। আমি কখনোই বোরকা পরবো না।

কোন মন্তব্য নেই