রোববার বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়েছে যেসব শেয়ারে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮০টির বা ৭৩.৮৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিডি ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার বিডি ফাইন্যান্সের দর ছিল ৪০ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৯ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ২ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে বিডি ফাইন্যান্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর বেক্সিমকো ফর্মার ২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ২ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ২ শতাংশ, এপক্স স্পিনিংয়ের ১.৯৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৯ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ১.৯৯ শতাংশ এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১.৯৯ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই