রোববার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোববার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮টির বা ১৫.৩০ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বুধবার নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ৫১ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৬ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।




ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মার্কেন্টাইল ইন্সুরেন্সের ৩.২৮ শতাংশ, সালভো কেমিক্যালের ৩.২০ শতাংশ, ভিএএম এলআরবিবিএফ মিউচুয়াল ফান্ডের ২.৭৭ শতাংশ, ফার্মা এইডের ২.৫২ শতাংশ, পদ্মা অয়েলের ২.৫২ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ২.৫০ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ২.৪৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২.০৫ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ১.৯৯ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই