বেঙ্গল উইন্ডসোরের মুনাফা কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বেঙ্গল উইন্ডসোরের মুনাফা কমেছে



শেয়ারবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৪৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ৪ শতাংশ কমেছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ০.০৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৬ টাকা বা ৬৭ শতাংশ বেড়েছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.১৯ টাকায়।

কোন মন্তব্য নেই