লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৩৩% - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৩৩%

 

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে ভালো মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এ সময়ে আগের হিসাব বছরের তুলনায় প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ। গতকাল বিকালে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়।



৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের লংকাবাংলা ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩০ কোটি ৫৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত নিট মুনাফা ছিল ৯৭ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা। আগামী ৩১ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৯ মে।

কোন মন্তব্য নেই