মস্কো ও কিয়েভের আগে তুরস্ক সফর করবেন গুতেরেস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মস্কো ও কিয়েভের আগে তুরস্ক সফর করবেন গুতেরেস


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মস্কো ও কিয়েভ যাওয়ার আগে তুরস্ক সফর করবেন।


রোববার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, গুতেরেস সোমবার রাজধানী আঙ্কারা যাবেন, যেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দেখা করবেন। খবর বিবিসির।


বিবৃতিতে আরও বলা হয়েছে, পরে তিনি মস্কো যাবেন, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ‘ওয়ার্কিং লাঞ্চ’ করবেন।


এর পর বৃহস্পতিবার কিয়েভে তার চূড়ান্ত স্টপ হবে, যেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন।


কিন্তু ইউক্রেনের আগে জাতিসংঘের রাশিয়া সফরের সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।


শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ চলছে ইউক্রেনে, মস্কোর রাস্তায় কোনো লাশ নেই। প্রথমে ইউক্রেনে যাওয়া যৌক্তিক বলে মনে করি।

কোন মন্তব্য নেই