এডিএনের মুনাফা সামান্য বেড়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা সামান্য বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১.৭৬ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ০.৫৭ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৫৬ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ৪ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৭৩ টাকায়।

কোন মন্তব্য নেই