মুনাফা বেড়েছে নিটল ইন্স্যুরেন্সের
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৬৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ২ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৮১ টাকায়।

কোন মন্তব্য নেই