প্রাইম ব্যাংকের মুনাফা কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রাইম ব্যাংকের মুনাফা কমেছে


 


শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩১ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছিল ১.৩৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৪২ টাকা বা ৩১ শতাংশ কমেছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৩৬ টাকায়।


কোন মন্তব্য নেই