বাজার পতনের ৪০ শতাংশ দায় তিন কোম্পানি
সূত্রমতে, আজ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সবচেয়ে বেশি সূচক টেনে ধরার চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক টেনে ধরার ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৪.৭৪ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.৬৪ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৪.৭৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৮৮ টাকা ২০ পয়সায়।
ডিএসইর সূচক টেনে নামানোর চেষ্টায় দ্বিতীয় কোম্পানি ছিল বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.৪৪ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৪.১১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৩ টাকা ৩০ পয়সায়।
ডিএসইর সূচক টেনে নামানোর চেষ্টায় তৃতীয় ছিল বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৩.২৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬১ টাকা ৭০ পয়সায়।

কোন মন্তব্য নেই