চার কোম্পানির অবদানে বড় পতন ঠে‌কে‌ছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চার কোম্পানির অবদানে বড় পতন ঠে‌কে‌ছে


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস (১৭ এ‌প্রিল) রোববার সূচক ক‌মে‌ছে ৩০ পয়েন্ট। বাজারের এমন পত‌নেও সূচক‌কে টে‌নে তুলার স‌র্বোচ্চ চেষ্টা ক‌রে‌ছে চার কোম্পা‌নি। এই চার কোম্পা‌নির অবদা‌নে আজ পতন ঠে‌কে‌ছে ১৮ প‌য়েন্ট। যা মোট পত‌নের ৫৮ শতাংশ। কোম্পানি চারটির মধ্যে র‌য়ে‌ছে গ্রামীন‌ফোন, ব্র‌্যাক ব‌্যাংক, বিকন ফার্মা এবং ব্রিটিশ আ‌মে‌রিকান ট্যোবা‌কো বাংলা‌দেশ লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ সূচকের পতন ঠেকাতে সবচেয়ে বেশি অবদান রেখেছে গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯.৬৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২৩ টাকা ১০ পয়সায়।


সূচকের পতন ঠেকাতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্র‌্যাক ব‌্যাংক। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৯৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৮০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬ টাকা ১০ পয়সায়।


সূচকের পতন ঠেকাতে তৃতীয় অবস্থানে উঠে এ‌সে‌ছে বিকন ফার্মা‌সি‌টিক‌্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৭৮ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৫৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮৬ টাকা ৫০ পয়সায়।


সূচক বৃদ্ধিতে ৪র্থ অবস্থানে উঠে এসেছে ব্রিটিশ আ‌মে‌রিকান ট্যোবা‌কো বাংলা‌দেশ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৩৫ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৪১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭৮ টাকা ৪০ পয়সায়।

কোন মন্তব্য নেই