পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে যা বললেন আফ্রিদি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে যা বললেন আফ্রিদি


অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। তার জায়গায় দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহবাজ শরিফ।


নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। এ অলরাউন্ডার লিখেছেন— ‘পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শাহবাজ খানকে অভিনন্দন।’


উর্দুতে এর পর তিনি লেখেন, ‘আশা করছি যে, পাকিস্তানকে এ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে তিনি তার ম্যানেজমেন্ট দক্ষতা দিয়ে উত্তরণ ঘটাতে সক্ষম হবেন।’


সোমবার ইমরান সরকার বিরোধী জোটকে হারিয়ে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের সময় ইমরানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ওয়াক আউট করেন। শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন।

কোন মন্তব্য নেই