বাজা‌র পত‌নের ৩৭ শতাংশ দায় আট কোম্পা‌নি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাজা‌র পত‌নের ৩৭ শতাংশ দায় আট কোম্পা‌নি


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৮ এ‌প্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ক‌মেছে ৭৩ পয়েন্ট। সূচকের এমন পত‌নে সূচক‌কে টে‌নে নামা‌নোর স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো আট কোম্পা‌নি। এই আট কোম্পানির দা‌য়ে আজ ডিএসইর সূচকের পতন হ‌য়ে‌ছে ২৭ প‌য়েন্ট। যা মোট পত‌নের ৩৭ শতাংশ।এই সাত কোম্পা‌নির ম‌ধ্যে র‌য়ে‌ছে গ্রামীণ‌ফোন, ওয়ালটন, বে‌ক্সিম‌কো লি‌মি‌টেড, ব্রিটিশ আ‌মে‌রিকান ট্যোবা‌কো,লাফার্জ‌হোল‌সিম, আই‌সি‌বি, ইউনাই‌টেড পাওয়ার এবং বে‌ক্সিম‌কো ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্রমতে, আজ গ্রামীণ‌ফোন লিমিটেড সবচেয়ে বেশি সূচক টেনে ধরার চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক টেনে ধরার ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৬.৯৯ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১.০২ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ৬.৯৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১৯ টাকা ৮০ পয়সায়।




ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় দ্বিতীয় কোম্পানি ছিল ওয়ালটন হাই‌টেক ইন্ডা‌স্ট্রিজ লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১.০৩ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৫.৩২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৭৭ টাকায়।


ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় তৃতীয় ছিল বে‌ক্সিম‌কো লি‌মি‌টেড। আজ কোম্পা‌নি‌টির শেয়ার দর ক‌মেছে ১.৯৫ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৩.৮৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪০ টাকা ৫০ পয়সায়।


ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় চতুর্থ ছিল ব্রিটিশ আ‌মে‌রিকান ট্যোবা‌কো বাংলা‌দেশ লি‌মি‌টেড। আজ কোম্পা‌নি‌টির শেয়ার দর ক‌মেছে ০.৭৪ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৩.৬৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭৪ টাকা ১০ পয়সায়।




ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় ৫ম ছিল লাফার্জ‌হোল‌সিম বাংলা‌দেশ লি‌মি‌টেড। আজ কোম্পা‌নি‌টির শেয়ার দর ক‌মেছে ১.৯৪ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.৭৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৫ টাকা ৭০ পয়সায়।


ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় ৬ষ্ঠ ছিল আই‌সি‌বি লি‌মি‌টেড। আজ কোম্পা‌নি‌টির শেয়ার দর ক‌মেছে ১.৮১ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.২৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৭ টাকা ৭০ পয়সায়।


ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় ৭ম ছিল ইউনাই‌টেড পাওয়ার অ‌্যান্ড ডি‌স্ট্রিবিউশন কোম্পা‌নি লি‌মি‌টেড। আজ কোম্পা‌নি‌টির শেয়ার দর ক‌মেছে ১.০১ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.২৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪৪ টাকা ৬০ পয়সায়।


ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় ৮ম ছিল বে‌ক্সিম‌কো ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড। আজ কোম্পা‌নি‌টির শেয়ার দর ক‌মেছে ১.৯২ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.১৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৮ টাকা ৬০ পয়সায়।

কোন মন্তব্য নেই