বাজার উত্থানের সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস (১৮ এপ্রিল) সোমবার সূচক কমেছে ৭৩ পয়েন্ট। বাজারের এমন পতনেও সূচককে টেনে তুলার সর্বোচ্চ চেষ্টা করেছে তিন কোম্পানি। এই তিন কোম্পানির অবদানে আজ পতন ঠেকেছে ১.৫৬ পয়েন্ট। সূচক উত্থানের চেষ্টায় এমন অবদান রাখা এই তিন কোম্পানির মধ্যে রয়েছে জেএমআই হসপিটাল, ব্নি ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে জেএমআই হসপিটাল। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৯৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ০.৮৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১ টাকায়।
সূচক বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৫৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ০.৬২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮৮ টাকা ২০ পয়সায়।
সূচক বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৭৭ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ০.৪১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১০ টাকায়।

কোন মন্তব্য নেই