ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি
![]() |
শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলোর সভায় অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংকের বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ঢাকা ইন্সুরেন্সের বোর্ড সভা আগামী ২০ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ২০ এপ্রিল দুপুর ২ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সিঙ্গারের বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিমের বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
রেনউইক যঞ্জেশ্বরের বোর্ড সভা আগামী ২০ এপ্রিল দুপুর ২ টা ০৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ড সভা আগামী ২০ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এস্কয়ার নিট কম্পোজিটের বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

কোন মন্তব্য নেই