ন্যাশনাল টিউবসের লোকসান ১৬৪ শতাংশ বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ন্যাশনাল টিউবসের লোকসান ১৬৪ শতাংশ বেড়েছে


শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবসের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান ১৬৪ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৬৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.২৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ০.৪১ টাকা বা ১৬৪ শতাংশ বেড়েছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৩ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.১৯ টাকা। এহিসেবে কোম্পানিটির লোকসান ০.২৪ টাকা বা ১২৬ শতাংশ বেড়েছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২.২৬ টাকায়।

কোন মন্তব্য নেই