তথ্য সংরক্ষণ প্রতিষ্ঠান ডাটো অধিগ্রহণ করবে কাসেয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তথ্য সংরক্ষণ প্রতিষ্ঠান ডাটো অধিগ্রহণ করবে কাসেয়া


ডিজাস্টার রিকভারি ও ক্লাউড ব্যাকআপ পরিষেবা প্রতিষ্ঠান ডাটো অধিগ্রহণে নির্দিষ্ট চুক্তি করেছে আইটি ম্যানেজমেন্ট সফটওয়্যার কোম্পানি কাসেয়া। অধিগ্রহণ সম্পন্ন হলে প্রতিষ্ঠানটি প্রাইভেটে পরিণত হবে। অধিগ্রহণে নগদ লেনদেন হবে। ইনসাইট অংশীদারদের নেতৃত্বে একটি ইকুইটি কনসোর্টিয়াম থেকে এ অর্থায়ন করা হবে। কাসেয়ার প্রধান নির্বাহী ফ্রেড ভকোলা বলেন, কাসেয়ার বৈশ্বিক ব্যবহারকারীদের জন্য এটি অত্যন্ত আনন্দের সংবাদ। চুক্তির অধীনে ডাটোর স্টকহোল্ডাররা প্রতি শেয়ারের জন্য ৩৫ দশমিক ৫০ ডলার পাবে।—টেকরাডার

কোন মন্তব্য নেই