তমিজউদ্দিনের মুনাফা বেড়েছে ৩৩৩ শতাংশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইলের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৩৩ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৯৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৩.২৬ টাকা বা ৩৩৩ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ০.৩০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১.৩৪ টাকা বা ৪৪৭ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪.৬৩ টাকায়।

কোন মন্তব্য নেই