ছয় বছরের মধ্যে দ্বিতীয়বার জনসম্মুখে মোল্লা আখুনজাদা, তুললেন না কোনো ছবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছয় বছরের মধ্যে দ্বিতীয়বার জনসম্মুখে মোল্লা আখুনজাদা, তুললেন না কোনো ছবি


আফগানিস্তান তালেবানের সুপ্রীম নেতা মোল্লা আখুনজাদা গত ছয় বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো জনসম্মুখে এসেছেন। 


রোববার আফগানিস্তানে পবিত্র ইদুল ফিতর উদযাপন করা হয়। 


কান্দাহারের একটি মসজিদে ঈদের নামাজের আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। 


সেখানে তিনি বলেন, সকলকে অভিনন্দন বিজয়, স্বাধীনতা ও সফলতার কারণে। অভিনন্দন সকলকে এই নিরাপত্তা ও ইসলামী ব্যবস্থার কারণে।


মোল্লা আখুনজাদা জানান, তালেবানের নেতৃত্বে আফগানিস্তান স্বাধীনতা ও স্থিতিশীলতা পেয়েছে।


সংবাদ সংস্থা এপির প্রতিনিধি জানিয়েছেন, মোল্লা আখুনজাদা ঈদের নামাজ আদায় করতে আসলেও তার কাছে কোনো সাংবাদিককে ঘেষতে দেওয়া হয়নি। তুলতে দেওয়া হয়নি কোনো ছবি। 


তার নিরাপত্তায় সেখানে দুটি হেলিকপ্টার ঘুরপাক খাচ্ছিল। 


আরেকটি বিষয় যেটি উল্লেখ করার মতো সেটি হলো মোল্লা আখুনজাদা সামনের সারিতে বসলেও তিনি বক্তব্য দেওয়ার সময় সমবেত মুসল্লিদের দিকে না তাকিয়ে বরং সামনের দিকে তাকিয়েই কথা বলেন। 


এদিকে মোল্লা আখুনজাদা এমন সময় নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বললেন, যখন আফগানিস্তানে শিয়া ও সূফীবাদী মুসলিমদের ওপর বর্বরোচিত বোমা হামলার ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই