বাংলাদেশে অ্যামাজনের ক্লাউড পরিষেবা চালু
বিশ্বের বিভিন্ন দেশে পরিষেবা বিস্তারের অংশ হিসেবে বাংলাদেশেও ক্লাউড সেবা চালু করেছে অ্যামাজন। এখন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা সেন্টারগুলোয় ও নির্দিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা অন-প্রিমাইসেসে ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) আউটপোস্ট স্থাপন করা যাবে।
এডব্লিউএস আউটপোস্ট র্যাক, এডব্লিউএস আউটপোস্ট ফ্যামিলির অংশ। এটি এডব্লিউএস অবকাঠামো, এডব্লিউএস সেবা, এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) এবং ভার্চুয়াল যেকোনো ডাটা সেন্টার বা কো-লোকেশন স্পেসের টুলের ক্ষেত্রে সেবার মান বাড়ায়। সেই সঙ্গে নিরবচ্ছিন্ন হাইব্রিড অভিজ্ঞতা নিশ্চিত করে। বাংলাদেশে আউটপোস্টস র্যাক সেবা চালু হওয়ার ফলে এখন থেকে দেশে অন- প্রিমাইসেস লোকেশনে কার্যক্রম পরিচালনা করা ও ডাটা ব্যবহারের ক্ষেত্রে এডব্লিউএসের সেবাগুলো ব্যবহার করা যাবে। পাশাপাশি এসবের ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনায় নিকটস্থ এডব্লিউএস রিজিওনের সঙ্গে সংযুক্ত হওয়া যাবে।
পরিষেবা চালুর বিষয়ে এআইএসপিএল-এ এডব্লিউএস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার কমার্শিয়াল বিজনেসের প্রেসিডেন্ট পুনিত চান্দক বলেন, বাংলাদেশের গ্রাহকদের জন্য এডব্লিউএস আউটপোস্টস র্যাক নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে এ অঞ্চলের গ্রাহকরা সেবার অভিজ্ঞতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে আরো কার্যকরী উপায়ে কাজ করে যেতে পারবেন। এ অবকাঠামো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব থাকবে আমাদের।
গ্রামীণফোন লিমিটেডের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ বলেন, এডব্লিউএস আউটপোস্টস র্যাক আমাদের গ্রাহকদের চাহিদা বোঝার মাধ্যমে অন-প্রিমাইসেসে বা ক্যাম্পাসে কাজের চাপ নেয়ার ক্ষেত্রে আরো বেশি সক্ষমতা তৈরি করবে। পাশাপাশি আমাদের ব্যবসা ও সেবা আরো উন্নত করতে কাজ করবে এডব্লিউএস প্রযুক্তি।

কোন মন্তব্য নেই