প্রথম বলেই মিরাজের উইকেট, লিটন ছাড়লেন কোহলির ক্যাচ
পঞ্চম ওভারে মিরাজের হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন। অধিনায়কের সিদ্ধান্তকে পূর্ণতা দিলেন ডানহাতি অফস্পিনার। প্রথম বলেই মিরাজ তুলে নেন শেখর ধাওয়ানের উইকেট। তার ভেতরে ঢোকানো বল ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন ধাওয়ান।
কিন্তু বল মিস করেন। বাংলাদেশের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। মিরাজের আত্মবিশ্বাসে রিভিউ নেন লিটন। তাতে ধরা দেয় সাফল্য। নিজের প্রথম বলেই মিরাজ পেয়ে যান ধাওয়ানের উইকেট। এক ওভার পর মিরাজ আরেকটি সুযোগ তৈরি করেছিলেন। সেটাও বিরাট কোহলির। কিন্তু ১ রানে শর্ট মিড উইকেটে কোহলির ক্যাচ ছাড়েন লিটন। তাতে দ্বিতীয় উইকেটের থেকে বঞ্চিত হলেন মিরাজ।
এর আগে টস জিতে লিটন ভারতকে ব্যাটিংয়ে পাঠান। ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না রোহিত শর্মা। তার জায়গায় খেলছেন ইশান কিশান। বাঁহাতি ব্যাটসম্যান দারুণ ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছেন। দ্বিতীয় উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন জীবন পাওয়া কোহলি।
প্রথম পাওয়ার প্লে’তে ভালো অবস্থানে ভারত। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৪৫ রান।
তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ বাংলাদেশ জিতলে প্রথমবার ভারতকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে।

কোন মন্তব্য নেই