অত্যাধুনিক প্রযুক্তি উন্মোচন করবে অপো
আগামীকাল চতুর্থবারের মতো অপোর বার্ষিক টেক ইভেন্ট ইনো ডে ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমপাওয়ারিং আ বেটার ফিউচার থিমের সঙ্গে এ আয়োজনে অত্যাধুনিক সব প্রযুক্তি উদ্ভাবন করবে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানটি।
উদার মনোভাব ও অন্তর্ভুক্তিতে অনুপ্রাণিত হয়ে নতুন প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শিত হবে। এছাড়া স্মার্ট অভিজ্ঞতা ও কানেক্টেড পৃথিবী তৈরির মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনেও কাজ করবে প্রতিষ্ঠানটি।
অপোর সিগনেচার বার্ষিক ইভেন্ট অপো ইনো ডে। এ ইভেন্টে আগের বছরের অর্জন ও আগামী দিনের প্রযুক্তি বিষয়ে আলোকপাত করা হয়। এ বছরের ইভেন্টে অপোর চারটি স্মার্ট উদ্যোগের (স্মার্ট এনটারটেইনমেন্ট, স্মার্ট প্রডাক্টিভিটি, স্মার্ট হেলথ ও স্মার্ট লার্নিং) আওতায় নতুন উদ্ভাবনগুলো সম্পর্কে ধারণা দেয়া হবে।
সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার মাধ্যমে সবার জীবনমান উন্নত করার জন্য অপো কীভাবে কাজ করছে তা দেখার সুযোগ নিয়ে এসেছে অপো। আগামীকাল চীনা স্ট্যান্ডার্ড সময় (সিএসটি) বিকাল ৪টায় (ইউটিসি +৮) অপোর অফিশিয়াল সাইট থেকে অনলাইনে ইভেন্টে অংশ নেয়া যাবে। ২০১৯ সালে প্রথমবারের মতো অপো ইনো ডে অনুষ্ঠিত হয়, যেখানে ফাইভজি সিপিই ও ওয়াচ সিরিজ উন্মোচন করা হয়। গত বছরের ইভেন্টে অপোর নতুন ব্র্যান্ড প্রপোজিশন (মূলমন্ত্র) ইন্সপিরেশন অ্যাহেড ঘোষণা করে এবং নিজস্ব উদ্ভাবন ইমেজিং এনপিইউ ও ম্যারিসিলিকন এক্স ও প্রথম ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড উন্মোচন করে।

কোন মন্তব্য নেই